বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় যে কাগজপত্র গুলো প্রয়োজন হবে
বিদেশে চাকরি,পড়াশোনা বা ভ্রমণের জন্য প্রথমে একটি বৈধ ই-পাসপোর্ট করতে হয়, এরপর যে দেশে যাবেন নিয়ম অনুযায়ী সেই দেশের ভিসা সংগ্রহ করতে হয়।বাংলাদেশ থেকে বিদেশে যেতে সাধারণত নিচের কাগজপত্র গুলোর প্রয়োজন হয়।
পাসপোর্ট করতে যা যা লাগে
- জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন লাগবে
- পাসপোর্ট আবেদন ফরম
- পাসপোর্ট ফি আবেদনের রশিদ লাগবে
- সাম্প্রতিক ছবি (যদি প্রয়োজন হয়)
- বায়োমেট্রিক তথ্য (ছবি,আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) লাগবে
- ভিসা করতে যা যা লাগবে
- কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট থাকতে হবে
- পূরণ করা ভিসা আবেদন পত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- ভিসা ফি পরিশোধের রশিদ থাকতে হবে
- ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতার প্রমাণ
বিদেশে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত প্রয়োজন হতে পারে
- মেডিকেল ফিটনেস সনদ লাগবে
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে
- শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার সনদ লাগবে
সঠিক কাগজপত্র প্রস্তুত থাকলে পাসপোর্ট ও ভিসা করার প্রক্রিয়া অনেক সহজ হয়। যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত অবশ্যই আগে যাচাই করে নিন।

অজানা নেটওয়ার্কে আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ;
comment url