মেসির যুগ কি সত্যিই শেষ? নাকি এমবাপ্পে এখনো কিংবদন্তিকে ছুঁতে অনেক দূরে- বর্তমান ফুটবলের সবচেয়ে বড় বিতর্কের বিশ্লেষণ


 ফুটবল বিশ্বে বহু বহু বছর ধরে একচ্ছএ আধিপত্য  ছিল লিওনেল মেসির।তার ড্রিবলিং,প্লে মেকিং,গোল করার দক্ষতা এবং অসংখ্য রেকর্ড তাকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের আসনে বসিয়েছে।তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন  প্রজন্মের তারকারা উঠে এসেছে,আর তাদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল নাম কিলিয়ান এমবাপ্পে। ফলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে কে এগিয়ে মেসি নাকি এমবাপ্পে?

  বর্তমান ফর্মের বিচারে এমবাপ্পে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।তার অসাধারণ গতি ধারাবাহিক গোল করার ক্ষমতা,বড় ম্যাচে প্রভাব এবং ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত পারফরম্যান্স তাকে বর্তমান ফুটবলের শীর্ষে রেখেছে।প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙ্গে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

   অন্যদিকে লিওনেল মেসি এখনো এমন একজন ফুটবলার যিনি একটি মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তার ভিষণ, নিখুঁত পাস, খেলার গতি নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজও বিশ্বমানের।তবে ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি আগের মত ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক লীগে খেলছেন না যা বর্তমান পারফরমেন্সের তুলনায় কিছুটা প্রভাব ফেলেছে।

    তবে একটি বিষয় স্পষ্ট - বর্তমান ফর্ম  এবং প্রতিযোগিতামূলক ফুটবলের বিচারে এমবাপ্পে এগিয়ে থাকলেও সামগ্রিক ক্যারিয়ার অর্জন এবং ফুটবল ইতিহাসে প্রভাবের দিক থেকে মেসি এখনো অনেক এগিয়ে বিশ্বকাপ, একাধিক ব্যালন ডি'অর,চ্যাম্পিয়ন লিগ সহ অসংখ্য দলীয় ও ব্যক্তিগত অর্জন তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

   পরিশেষে বলা যায় যে,যদি প্রশ্ন হয় এই মুহূর্তে কে ভালো? তাহলে উত্তর হবে, কিলিয়ান এমবাপ্পে। কিন্তু প্রশ্ন হয় সর্বকালের সেরা কে? তাহলে অবশ্যই চলে আসবে লিওনেল মেসির নাম।

     ফুটবলের সৌন্দর্য এখানেই একজন কিংবদন্তি ইতিহাস লিখেছেন, আরেকজন সেই ইতিহাস ছুঁয়ে দেখার পথে এগিয়ে চলেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অজানা নেটওয়ার্কে আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ;

comment url