Skip to main content

বাবা মায়ের মর্যাদা কোরআন ও সহিহ হাদিসের আলোকে

 প্রত্যেক মুমিনের জীবনে বাবা-মা আল্লাহ তায়ালার দেওয়া এক অন্যতম নিয়ামত। একজন সন্তান পৃথিবীতে আসা,বড় হওয়া এবং মানুষ হয়ে ওঠা ওঠার পেছনে তাদের  ত্যাগ,ভালোবাসা ও পরিশ্রমের কোন তুলনা নেই। তাই ইসলামে আল্লাহর ইবাদতের পরে বাবা মায়ের প্রতি সদ্ব্যবহারে নির্দেশ দেওয়া হয়েছে।

  মায়ের মর্যাদা

   এক ব্যক্তি রাসুল ﷺ-কে জিজ্ঞাসা করলেন,আমার উত্তম আচরণের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে?তিনি বললেন, তোমার মা।তিনি আবার জিজ্ঞেস করলেন,তারপর কে?তিনি বললেন তোমার মা।তৃতীয়বার ও বললেন তোমার মা।এরপর তিনি বললেন তোমার বাবা।

 এই হাদিস থেকে বোঝা যায়,মায়ের কষ্ট ভালবাসা ও ত্যাগের কারণে ইসলামে  তার মর্যাদা অত্যন্ত উচ্চ।

  বাবার মর্যাদা

   বাবা পরিবারের অভিভাবক ও উপার্জনকারী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করা প্রত্যেক সন্তানের দায়িত্ব।

  বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব

       *সম্মানের সাথে কথা বলতে হবে তাদের সাথে।

       *তাদের সেবা যত্ন করতে হবে।

        *তাদের এমন কিছু বলা যাবে না যেটা শুনলে তারা কষ্ট পাবে।

        *তাদের জন্য দোয়া করা।

        *তাদের সঠিক আদেশ মেনে চলা।

Comments

Post a Comment

Popular posts from this blog

আমার সম্পর্কে

 আমি মোজাহিদুল ইসলাম। আমি বাংলাদেশের একজন ব্লগার এবং OJANA NETWORK- এর প্রতিষ্ঠাতা।  প্রযুক্তি,AI,শিক্ষা,খবর,অনলাইন আয় এবং বিভিন্ন তথ্যবহুল বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করব। আমার লক্ষ্য হলো নির্ভরযোগ্য ও সহজ ভাষায় তথ্যগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া।          

ব্লগিং জগতে আমার পছন্দের সেক্টর

 TECHNOLOGY,AI,EDUCATION,NEWS,BLOGGING,ONLINE INCOME,AND ONTHERS INFORMATION ভিত্তিক কনটেন্ট দেওয়া।